ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল – এবেলা

এবেলা ডেস্কঃ
September 16, 20267:08 am
ঢাকা: ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন চলাকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জন শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় প্রদান করেন। সরকারপক্ষের আইনজীবী গাজী এমএইচ তামিম মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিদের তালিকা ওবায়দুল কাদের ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি ছয়জন হলেন:
- বাহাউদ্দিন নাসিম: প্রাক্তন সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ
- মোহাম্মদ এ আরাফাত: প্রাক্তন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
- শেখ ফজলে শামস পরশ: সভাপতি, যুবলীগ
- মাইনুল হোসেন খান নিখিল: সাধারণ সম্পাদক, যুবলীগ
- সাদ্দাম হোসেন: সভাপতি, ছাত্রলীগ
- শেখ ওয়ালী আসিফ ইনান: সাধারণ সম্পাদক, ছাত্রলীগ
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত এই ৭ জন নেতাই বর্তমানে আত্মগোপনে বা পলাতক রয়েছেন।
অভিযোগের মূল বিষয় প্রসিকিউশনের দাবি অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় নিরস্ত্র শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বর্বরোচিত হামলা পরিচালনা করা হয়। তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ এই শীর্ষ নেতারা অপরাধ সংঘটনে সরাসরি নির্দেশ, উসকানি ও মদত দিয়েছেন। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী খুন, খুনের চেষ্টা ও অমানবিক নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বেঞ্চ তাঁদের সর্বোচ্চ এই সাজা প্রদান করে।
