২ অক্টোবর কি সত্যিই বন্ধ থাকবে UPI সার্ভিস? জেনে নিন আসল সত্যিটা – এবেলা

২ অক্টোবর কি সত্যিই বন্ধ থাকবে UPI সার্ভিস? জেনে নিন আসল সত্যিটা – এবেলা

এবেলা ডেস্কঃ

১৫ অক্টোবর থেকে ২,০০০ টাকার বেশি বাণিজ্যিক পেমেন্টে ০.৪ শতাংশ এমডিআর (MDR) চার্জ ধার্য করার বিরুদ্ধে ক্ষোভে ফুসছেন ব্যবসায়ীরা। এর প্রতিবাদে আগামী ২ অক্টোবর ‘নো ইউপিআই ডে’ পালনের ডাক দিয়েছে একাধিক সংগঠন। দিল্লির ব্যবসায়ী সংগঠন সিটিআই (CTI) দোকানদারদের ইউপিআই মেশিন কালো কাপড়ে ঢেকে রেখে শুধুমাত্র নগদে লেনদেন করার আহ্বান জানিয়েছে। দেশের প্রায় ২,০০০টি জায়গায় ১০০-রও বেশি ব্যবসায়ী সংগঠন এই কর্মসূচিতে শামিল হতে পারে। সিটিআই-এর দাবি, এই নতুন চার্জ চালু হলে দেশের প্রায় ৬ কোটি দোকানদার আর্থিক ক্ষতির মুখে পড়বেন এবং অনলাইন লেনদেন অর্ধেকে নেমে আসবে।

তবে এই ‘নো ইউপিআই ডে’ কর্মসূচি নিয়ে ব্যবসায়ী সংগঠনগুলির মধ্যে তীব্র মতভেদ দেখা দিয়েছে। বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়ালের নেতৃত্বাধীন সিএআইটি (CAIT) স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা এমন কোনো ধর্মঘটের ডাক দেয়নি। সংগঠনগুলির বিপরীতমুখী অবস্থানের কারণে আগামী ২ অক্টোবর সাধারণ মানুষ দোকানে ইউপিআই পেমেন্ট করতে পারবেন নাকি কেবল নগদই একমাত্র উপায়, তা নিয়ে দেশজুড়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *