আর মাত্র ১৫ দিন বাকি! এবারের দুর্গাপুজোয় দেবীর বোধন কখন? – এবেলা

আর মাত্র ১৫ দিন বাকি! এবারের দুর্গাপুজোয় দেবীর বোধন কখন? – এবেলা

এবেলা ডেস্কঃ

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দোরগোড়ায়। আগামী ১০ অক্টোবর মহালয়ার পুণ্যলগ্নে দেবীপক্ষের সূচনা হতে চলেছে এবং ১৬ অক্টোবর ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে মূল পুজো। শাস্ত্র অনুযায়ী, এবছর দেবী দুর্গা মর্ত্যে আসছেন ঘোড়ায় চড়ে, যা কিছুটা অস্থিরতার ইঙ্গিত দেয়। তবে উমার নৌকায় বিদায় নেওয়া অত্যন্ত শুভ এবং তা দেশে শস্যবৃদ্ধি ও সমৃদ্ধির প্রতীক। পুজো এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রাচীন ও বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার সময়সূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রতিবারের মতোই প্রবল কৌতূহল তৈরি হয়েছে।

ষষ্ঠী ও সপ্তমীর পুজো থেকে শুরু করে সন্ধিপুজোর পুষ্পাঞ্জলির সঠিক সময় জানতে অনেকেই উদ্‌গ্রীব। পঞ্জিকা মতে, আগামী ১৬ অক্টোবর, শুক্রবার সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে। বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ অক্টোবর গভীর রাত থেকেই ষষ্ঠী তিথি শুরু হয়ে ১৬ অক্টোবর সারাদিন থাকছে। বারবেলার নিয়মানুসারে সকালের মধ্যেই দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বিহিত পুজো সম্পন্ন করার বিধান দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *