স্বামীকে সরাতে খোদ স্ত্রীর ভয়ানক পরিকল্পনা! বাইকে আগুন লাগাতেই ফাঁস চাঞ্চল্যকর তথ্য – এবেলা

স্বামীকে সরাতে খোদ স্ত্রীর ভয়ানক পরিকল্পনা! বাইকে আগুন লাগাতেই ফাঁস চাঞ্চল্যকর তথ্য – এবেলা

এবেলা ডেস্কঃ

অন্ধ্রপ্রদেশের এক বিজেপি নেতার বাইকে অগ্নিকাণ্ডের তদন্ত করতে গিয়ে খোদ স্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর খুনের ষড়যন্ত্রের তথ্য সামনে এল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপির মণ্ডল সভাপতি মুনিরাজুকে হত্যার জন্য তাঁর স্ত্রী প্রশান্তি এক গভীর চক্রান্ত কষেছিলেন। গত ১৩ সেপ্টেম্বর মুনিরাজুর মোটরসাইকেলে রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রথমে ৫ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করতেই ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে এই ঘটনার নেপথ্যে লুকিয়ে থাকা আসল রহস্য।

তদন্তে পুলিশ জানতে পারে, প্রধান অভিযুক্ত সাইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল মুনিরাজুর স্ত্রী প্রশান্তির। স্বামীর প্রতিটি কার্যকলাপ এবং লাইভ লোকেশন নিয়মিত সাইকে পাঠাতেন তিনি। এর আগেও একাধিকবার মুনিরাজুকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল, যা সফল হয়নি। বাইকে আগুন লাগানোর ঘটনাটিও এই ষড়যন্ত্রেরই একটি অংশ ছিল। পুলিশ সাই, উদয় কিরণ, লীলা কৃষ্ণ, পৃথ্বীরাজ, হরিশ এবং স্ত্রী প্রশান্তিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পেশ করলে বিচারক তাঁদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *