লস্কর কম্যান্ডার খতম হতেই ডুপ্লিকেটকে সামনে এনে ধরা পড়ে গেল পাকিস্তান! – এবেলা

লস্কর কম্যান্ডার খতম হতেই ডুপ্লিকেটকে সামনে এনে ধরা পড়ে গেল পাকিস্তান! – এবেলা

এবেলা ডেস্কঃ

জম্মু ও কাশ্মীরের বুদগামে ভারতীয় সেনার অভিযানে লস্কর কমান্ডার তথা পাকিস্তানের প্রাক্তন এসএসজি কমান্ডো মহম্মদ আসিফ ওরফে হাসিম মুসা নিহত হওয়ার পর চরম অস্বস্তিতে ইসলামাবাদ। ভারতের দাবি ঢাকতে তড়িঘড়ি এক ডুপ্লিকেট ব্যক্তিকে সংবাদমাধ্যমের সামনে হাজির করে পাক সেনা। গত বুধবার ইউসমার্গে নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই লস্কর কমান্ডার নিহত হয়। কিন্তু বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে এক বৈঠকে আইএসপিআর ডিজি যাকে ‘আসিফ’ বলে দাবি করেন, ওসিন্ট বিশ্লেষণে প্রমাণিত হয় যে তিনি আসল জঙ্গি নন, এক সাজানো ডুপ্লিকেট। মুখের গঠন ও শারীরিক বৈশিষ্ট্য মেলাতেই পাকিস্তানের এই প্রোপাগান্ডা ফাঁস হয়ে যায়।

‘ফৌজি’ ডাকনামে পরিচিত এই লস্কর কমান্ডার পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফের নিরাপত্তার দায়িত্বে ছিল। ২০২৫ সালের পহেলগাম জঙ্গি হামলায় ২৫ জন পর্যটকের মৃত্যুর পেছনে থাকা শেষ জীবিত মাস্টারমাইন্ড ছিল এই মুসা। ভারতীয় সেনার হাতে তার খতম হওয়ার মধ্য দিয়ে কাশ্মীর উপত্যকায় লস্করের শীর্ষ নেটওয়ার্ক সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল। পাকিস্তানের এই সাজানো নাটক আন্তর্জাতিক মহলে তাদের বিশ্বাসযোগ্যতাকে ফের প্রশ্নের মুখে তুলল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *