সরকারি জমি পুনরুদ্ধারে মেগা মাস্টারপ্ল্যান নবান্নের! সীমানায় বসবে পিলার, নামছে বুলডোজার?

সরকারি জমি পুনরুদ্ধারে মেগা মাস্টারপ্ল্যান নবান্নের! সীমানায় বসবে পিলার, নামছে বুলডোজার?

রাজ্য সরকারের প্রতিটি জমির সঠিক অবস্থান, আকার ও সীমানা নির্ধারণ করতে এবার মাঠপর্যায়ে মেগা জরিপের কাজে নামছে নবান্ন। ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে ডিরেক্টরেটের উদ্যোগে ইলেকট্রনিক টোটাল স্টেশন এবং গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের মতো অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে এই জরিপ চালানো হবে। সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার ফাঁকা প্লট থেকে শুরু করে রাজ্যের প্রতিটি রাস্তা, রেললাইন, খাল ও বাঁধের রেখাও নিখুঁতভাবে পরিমাপ করে নথিবদ্ধ করা হবে। মূলত সরকারি জমি বেহাত হওয়া ঠেকাতে এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

নবান্ন সূত্রে জানা গেছে, বহু সরকারি জমি বিভিন্ন জায়গায় জবরদখল হয়ে যাওয়ার অভিযোগ আসছিল। এই বিশেষ জরিপের মাধ্যমে একটি নির্ভুল তথ্য-ভাণ্ডার তৈরি করে জমি রক্ষা এবং প্রয়োজনে সীমানায় পিলার বসানোর পরিকল্পনা রয়েছে। এদিকে এই জরিপের খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি বেহাত হওয়া সরকারি জমি পুনরুদ্ধারে ফের বুলডোজার নামবে বিভিন্ন প্রান্তে? দরপত্র প্রক্রিয়া শেষ করে দ্রুত এই কাজ শুরু করতে চাইছে ডিরেক্টরেট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *