সেবা সেতু শিবিরের প্রথম দিনেই তুলকালাম! অন্নপূর্ণা অসন্তোষের মাঝে রেকর্ড আবেদন বার্ধক্য ভাতার

সেবা সেতু শিবিরের প্রথম দিনেই তুলকালাম! অন্নপূর্ণা অসন্তোষের মাঝে রেকর্ড আবেদন বার্ধক্য ভাতার

রাজ্যজুড়ে শুরু হওয়া ‘সেবা সেতু’ শিবিরের প্রথম দিনেই উপচে পড়া ভিড় দেখা গেল। শুক্রবার প্রথম দিনে ১০ লক্ষ ৪৫ হাজারের বেশি মানুষ শিবিরে আসেন এবং সন্ধ্যা পর্যন্ত ১২ লক্ষ ৬০ হাজারের বেশি বিভিন্ন প্রকল্পের আবেদন জমা পড়ে। এর মধ্যে সর্বাধিক, প্রায় ৪ লক্ষ ৭৭ হাজার আবেদন জমা পড়েছে বার্ধক্য ভাতার জন্য। পাশাপাশি গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড, স্বাস্থ্য বিমা ও বিধবা ভাতার মতো স্কিমেও প্রচুর আবেদন জমা হয়। এদিন সবচেয়ে বেশি মানুষের সমাগম হয় পূর্ব বর্ধমানে, আর সর্বনিম্ন ছিল কালিম্পংয়ে।

তবে বিপুল ভিড়ের মাঝে প্রথম দিনেই ‘অন্নপূর্ণা যোজনা’র নতুন আবেদন না নেওয়াকে কেন্দ্র করে রাজ্যজুড়ে অসন্তোষ ও বিক্ষোভ ছড়ায়। জুলাই মাসের আবেদন যাচাই চলায় নতুন আবেদন গ্রহণ বন্ধ থাকলেও অভিযোগ জমা দেওয়াকে কেন্দ্র করে মালদহের হরিশ্চন্দ্রপুর ও কোচবিহারে উত্তেজনা সৃষ্টি হয়। বিশেষ করে হরিশ্চন্দ্রপুরে বিডিও-র একটি মন্তব্যকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রবিবার পর্যন্ত চলা এই শিবিরে প্রশাসন সমস্ত বিশৃঙ্খলা এড়াতে তৎপর রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *