পুজোর মুখে আবহাওয়ার বড় চমক! ৪ দিন কি ভাসবে বাংলা?

পুজোর মুখে আবহাওয়ার বড় চমক! ৪ দিন কি ভাসবে বাংলা?

অক্টোবর মাস শুরু হলেও ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে এখনই রেহাই মিলছে না বঙ্গবাসীর। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি ও মহালয়ার আগে বড়সড় কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বহাল থাকবে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার সহ উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বিহার ও ঝাড়খণ্ডে বর্ষা বিদায় পর্ব শুরু হলেও বাংলায় তা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে। এদিকে বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ সৃষ্টির আভাস থাকলেও তার গতিপ্রকৃতি এখনও স্পষ্ট নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *