‘থানাগুলো এখনও ঠিক হয়নি, মহিলারা ভয় পান!’ পুজোর প্রাক্কালে প্রকাশ্যমঞ্চে বিস্ফোরক দাবি শাসক বিধায়কের – এবেলা

‘থানাগুলো এখনও ঠিক হয়নি, মহিলারা ভয় পান!’ পুজোর প্রাক্কালে প্রকাশ্যমঞ্চে বিস্ফোরক দাবি শাসক বিধায়কের – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন শারদোৎসবের প্রাক্কালে জেলা পুলিশের আয়োজিত সমন্বয় সভায় থানাগুলির কর্মপদ্ধতি ও নারী সুরক্ষা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দিলেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পুষ্পা, মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র সহ পুলিশ আধিকারিক ও পুজো কমিটির প্রতিনিধিরা। সভার মাঝে সোচ্চার হয়ে বিধায়ক বলেন, আজও জেলার থানাগুলিতে পুরোনো মানসিকতা বজায় রয়েছে, যার ফলে সাধারণ মহিলারা থানায় গিয়ে স্বাচ্ছন্দ্যে অভিযোগ জানাতে পারেন না।

যেখানে রাজ্যে শক্তির আরাধনা করা হয়, সেখানে নারী সুরক্ষার জন্য আলাদা ক্যাম্প করতে হওয়া দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি। পূর্ব বর্ধমান জেলায় পুলিশ সুপার ও মন্ত্রীর মতো শীর্ষ পদে মহিলারা আসীন থাকায়, এই জেলাকেই রাজ্যের কাছে নারী সুরক্ষার মডেল হয়ে ওঠার আহ্বান জানান। আগামী দিনে জেলায় যাতে কোনো নারী নিগ্রহের শিকার না হন এবং অপরাধীরা ছাড় না পায়, সে বিষয়ে পুলিশ প্রশাসনকে আরও কড়া পদক্ষেপ করার জোরালো দাবি জানান তিনি।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *