BJP বিধায়কের বাড়ি ধুয়ে দিচ্ছে দমকল? – এবেলা

BJP বিধায়কের বাড়ি ধুয়ে দিচ্ছে দমকল? – এবেলা

এবেলা ডেস্কঃ

জরুরিকালীন পরিষেবার অঙ্গ হিসেবে ব্যবহৃত দমকলের গাড়ি বা জলের ট্যাঙ্কার ব্যক্তিগত কাজে লাগানোর অভিযোগ উঠল গুজরাতের বিধায়ক বাচুভাই খাবাড়ের বিরুদ্ধে। অভিযোগ, নিজের প্রাসাদোপম বাংলো পরিষ্কার করার জন্য দমকলের ইঞ্জিন ডেকে পাঠিয়েছিলেন ওই বিধায়ক।

এই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। সরকারি জরুরি পরিষেবাকে এহেন ব্যক্তিগত কাজে ব্যবহার করার নৈতিকতা ও প্রশাসনিক নিয়ম লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। যদিও এই বিতর্ক নিয়ে সংশ্লিষ্ট বিধায়কের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *