জন্ম-মৃত্যুর সার্টিফিকেট কেড়ে নেওয়ায় ক্ষোভ! আজ স্বাস্থ্যভবনে অবস্থান বিক্ষোভে হোমিওপ্যাথি চিকিৎসকরা – এবেলা

জন্ম-মৃত্যুর সার্টিফিকেট কেড়ে নেওয়ায় ক্ষোভ! আজ স্বাস্থ্যভবনে অবস্থান বিক্ষোভে হোমিওপ্যাথি চিকিৎসকরা – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিক এক বিজ্ঞপ্তি ঘিরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে হোমিওপ্যাথি মহলে। গত ৯ জুলাই প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তিতে ডিএমএস এবং ডিএইচএমএস সহ ডিপ্লোমাধারী হোমিওপ্যাথি চিকিৎসকদের জন্ম ও মৃত্যু শংসাপত্র প্রদানের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এর ফলে রাজ্যে চরম জটিলতার সৃষ্টি হয়েছে এবং বহু পরিবার মৃতদেহ সৎকার করতে গিয়ে বিপাকে পড়ছেন। ১৯৯৫ সালের দীর্ঘ আন্দোলনের পর অর্জিত এই অধিকার আকস্মিকভাবে কেড়ে নেওয়ার প্রতিবাদে এবার জোরালো আন্দোলনে নামছেন চিকিৎসকরা।

এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিপূর্বে স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন জমা দিয়েছে মেডিক্যাল সার্ভিস সেন্টার। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অর্জিত অধিকার দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবিতে আজ বুধবার স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসবেন রাজ্যের হাজার হাজার ডিপ্লোমাধারী হোমিওপ্যাথি চিকিৎসক। সর্বভারতীয় সংগঠন হোমাই-এর তথ্য অনুযায়ী, রাজ্যে এই ধরনের প্রায় চৌত্রিশ হাজার চিকিৎসক রয়েছেন, যাঁরা বর্তমান সরকারি পদক্ষেপে অপমানিত বোধ করছেন এবং অবিলম্বে এই আদেশ সংশোধনের দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *