মহালয়ার সকালে তর্পণে উপচে পড়া ভিড়, নিরাপত্তা নিশ্চিত করতে জলপথে কড়া নজরদারি! – এবেলা

মহালয়ার সকালে তর্পণে উপচে পড়া ভিড়, নিরাপত্তা নিশ্চিত করতে জলপথে কড়া নজরদারি! – এবেলা

এবেলা ডেস্কঃ

কাকভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠে স্তোত্রপাঠের মধ্য দিয়েই রাজ্যজুড়ে সূচনা হলো দেবীপক্ষের। শনিবার সকালে বাবুঘাট থেকে জাজেস ঘাটসহ বিভিন্ন গঙ্গাঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল নিবেদন করতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রতিটি ঘাটে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা, ঘাট সংলগ্ন রাস্তায় যান চলাচল রাখা হয় নিয়ন্ত্রিত এবং জলপথেও চলে সার্বক্ষণিক পুলিশি নজরদারি।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সূর্য কন্যারাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয় এবং পূর্বপুরুষরা উত্তরপুরুষদের গৃহে অবস্থান করেন। তাঁদের আত্মার সন্তুষ্টি ও সুখ-শান্তি কামনায় কালো তিল, জল, চন্দন ও তুলসী পাতা নিবেদনের মাধ্যমে তর্পণ করা হয়। পিতৃগণের অবস্থানকালীন এই প্রথম পক্ষে যথাযথ নিয়ম মেনে শ্রদ্ধার্ঘ্য জানানোর পরই পূর্বপুরুষরা পুনরায় পিতৃলোকে ফিরে যান বলে বিশ্বাস করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *