ইডেনে আলো ঝলমলে সান্ধ্য অনুষ্ঠান, কিন্তু মণ্ডপ কি সত্যিই কাঁদছে? দেবীপক্ষে মমতাকে নিয়ে শমীকের বিস্ফোরক কটাক্ষ! – এবেলা

এবেলা ডেস্কঃ
দেবীপক্ষের সূচনায় কলকাতার ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের আয়োজনে বসেছিল এক চোখধাঁধানো অনুষ্ঠানের আসর। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যসহ একাধিক বিশিষ্ট রাজনীতিবীদ। উৎসবের এই আবহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দেন শমীক ভট্টাচার্য। প্রতিবার পুজো উদ্বোধনে কিংবা দেবী প্রতিমার চক্ষুদানে যাঁর উপস্থিতি ছিল নিয়মিত, এবার দেবীপক্ষের সূচনায় তাঁর অনুপস্থিতি নিয়ে সোজাসাপ্টা মন্তব্য করে বিজেপি রাজ্য সভাপতি জানান, তাঁরা সত্য়িই মুখ্যমন্ত্রীকে মিস করছেন এবং শহরের পুজো মণ্ডপগুলিও যেন তাঁর জন্যই অপেক্ষা করছে।
মূলত মহালয়ার দিনে বাংলায় উপস্থিত না থেকে দিল্লিতে দলীয় সাংসদদের নিয়ে ধর্নায় বসেছিলেন তৃণমূল নেত্রী। সেখান থেকে তাঁকে আটক করা এবং পরবর্তীতে পুনরায় ধর্না শুরু করা নিয়ে জাতীয় রাজনীতিতে তোলপাড় চলছে। এ প্রসঙ্গে কটাক্ষ করে শমীক বলেন, রাজকীয় ভাবমূর্তি ছেড়ে মুখ্যমন্ত্রীর এমন রাজনৈতিক আন্দোলন মোটেও মানানসই নয়। দিল্লির রাজনীতি ছেড়ে মমতার দ্রুত কলকাতায় ফিরে পুজো উৎসবে যোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। কালীঘাট থেকে বাগবাজার—উৎসবমুখর বাংলায় দেবীপক্ষের সূচনা যে তাঁকে ছাড়াই হলো, সেই কথা মনে করিয়ে দিয়ে কটাক্ষের সুর আরও চড়ান এই বিজেপি নেতা।
