বিক্ষোভ রুখতে মেট্রো-ট্রেন বন্ধের সিদ্ধান্ত! মোদীকে চরম কটাক্ষ করে বিস্ফোরক সিজেপি নেতা – এবেলা

এবেলা ডেস্কঃ
নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনে কারচুপির অভিযোগে যন্তর মন্তরে সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ ঘিরে চরম রাজনৈতিক উত্তাপ ছড়াল দিল্লিতে। শনিবারের এই জমায়েত রুখতে রেলওয়ে বোর্ড নয়াদিল্লি ও নিজামুদ্দিনে একাধিক ট্রেন বাতিল করেছে এবং দিল্লি পুলিশ ৫৭টি মেট্রো স্টেশন বন্ধের নির্দেশ দিয়েছে। সরকারের এই পদক্ষেপকে তীব্র আক্রমণ করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, ‘যুবসমাজ পথে নামছে দেখেই রেল বন্ধ করা হচ্ছে, স্যার মাঝে মাঝে নিজের বিপি-টা মেপে দেখবেন।’ দলের অন্য নেতা সৌরভ দাস জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা করেন এবং আশুতোষ রাঙ্কা প্রশ্ন তোলেন, লোক না হলে এত কড়া নিরাপত্তা কেন?
যন্তরে জমায়েতের অনুমতি না মেলাকে চ্যালেঞ্জ জানিয়ে দিপকে স্পষ্ট বার্তা দেন, সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের প্রতিবাদের মৌলিক অধিকার রয়েছে, তাই সব বাধা পেরিয়ে আন্দোলন হবেই। নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি ও ১৩ কোটি ভোট গায়েব হয়ে যাওয়ার মারাত্মক অভিযোগ তুলে তিনি বলেন, দেশ বাঁচাতে সিজেপির পথে নামা জরুরি। এদিকে নিরাপত্তার বহর ও ট্রেন বাতিলের ফলে চরম বিভ্রান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনুমতি ছাড়া এই আন্দোলনের ভবিষ্যৎ কী হবে এবং দিল্লি পুলিশ কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন সবার নজর।
Get well soon paw-paw https://t.co/48w6eyzKXH
— Abhijeet Dipke (@abhijeet_dipke) October 9, 2026
