নেহা বোরার টি-শার্টের ছবি ভাইরাল! পোশাকের আড়ালে কোন গুপ্ত বার্তা, কেন তোলপাড় আন্তর্জাতিক মহল? – এবেলা

নেহা বোরার টি-শার্টের ছবি ভাইরাল! পোশাকের আড়ালে কোন গুপ্ত বার্তা, কেন তোলপাড় আন্তর্জাতিক মহল? – এবেলা

এবেলা ডেস্কঃ

AISA-র সভানেত্রী নেহা বোরার পরা একটি টি-শার্টকে কেন্দ্র করে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে শোরগোল পড়ে গিয়েছে। সেই পোশাকে আঁকা রয়েছে একটি খুলির ছবি এবং তার ঠিক নীচে লেখা ‘ওয়ান পিস’। ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী, সপ্তদশ ও অষ্টাদশ শতকে জলদস্যুরা ভয় দেখানো ও প্রতিপক্ষকে পরাস্ত করার বার্তা দিতে খুলি ও হাড় সংবলিত কালো বা লাল পতাকা ব্যবহার করত। তবে ১৯৯৭ সালে জাজল মাঙ্গা শিল্পী ইইচিরো ওদার ‘ওয়ান পিস’ সিরিজ শুরু হওয়ার পর তরুণ প্রজন্মের মধ্যে এই চিহ্নের নতুন গ্রহণযোগ্যতা তৈরি হয়। এটি স্রেফ কোনো বিনোদনের উপাদান হিসেবে সীমাবদ্ধ থাকেনি, বরং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া ও সামাজিক প্রতিরোধের এক রূপক হয়ে উঠেছে।

সাম্প্রতিক ইতিহাস লক্ষ্য করলে দেখা যায়, বিশ্বজুড়ে একাধিক গণআন্দোলনে এই প্রতীক ব্যবহৃত হয়েছে। নেপালে সরকারবিরোধী যুব আন্দোলন থেকে শুরু করে ইন্দোনেশিয়ায় নীতিমালার বিরুদ্ধে প্রতিবাদের সময় এই ‘ওয়ান পিস’ পতাকাটি পরিবর্তনের হাতিয়ার হিসেবে নজর কেড়েছিল। সেই ধারাবাহিকতায় দিল্লির বিক্ষোভে নেহা বোরার পরা টি-শার্টটি নিয়েও ব্যাপক জল্পনা শুরু হয়েছে। তিনি ঠিক কী উদ্দেশ্যে এটি পরেছেন তা স্পষ্ট না হলেও, বিশ্বব্যাপী তরুণদের কাছে এই প্রতীকটি এখন স্বাধীনতা ও প্রতিবাদী কণ্ঠস্বরের প্রতীক। ফলে পোশাকের এই একটি প্রতীকই বর্তমানে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে প্রবল তোলপাড় সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *