পুজোর মুখে রাজ্য সরকারি কর্মীদের জোড়া ধামাকা! ২০% বর্ধিত ডিএ-সহ সপ্তম পে কমিশন নিয়ে মুখ্যমন্ত্রীর মেগা ঘোষণা – এবেলা

পুজোর মুখে রাজ্য সরকারি কর্মীদের জোড়া ধামাকা! ২০% বর্ধিত ডিএ-সহ সপ্তম পে কমিশন নিয়ে মুখ্যমন্ত্রীর মেগা ঘোষণা – এবেলা

এবেলা ডেস্কঃ

দুর্গাপুজোর আবহেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চলে এলো বড় সুখবর! উৎসবের মরশুমে পাওয়া যেতে চলেছে দ্বিগুণ আনন্দ। একদিকে অক্টোবর মাসের অগ্রিম বেতন এবং অন্যদিকে ২০ শতাংশ বর্ধিত ডিএ (ডিয়ারনেস অ্যালোওয়েন্স)—দুই-ই পুজোর আগেই ঢুকতে চলেছে সরকারি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে। পাশাপাশি, রাজ্য জুড়ে বহু প্রতীক্ষিত সপ্তম পে কমিশন (7th Pay Commission) কার্যকর করার বিষয়েও এবার চূড়ান্ত বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

সপ্তম পে কমিশন কার্যকর করা নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা: নির্বাচনী প্রতিশ্রুতি মেনেই ক্ষমতায় আসার পর রাজ্যে সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা করেছিল বিজেপি সরকার। এবার তা বাস্তবে কার্যকর করার ক্ষেত্রেও জোড়কদমে নেওয়া হচ্ছে পদক্ষেপ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক কর্মসূচি থেকে সোমবার ডিএ এবং নয়া পে কমিশন নিয়ে নিজের সুস্পষ্ট মতামত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, আগামী পঞ্চমীর দিনই অক্টোবর মাসের অগ্রিম বেতন পেয়ে যাবেন কর্মচারীরা। এর সাথেই যুক্ত হবে ২০ শতাংশ বর্ধিত ডিএ। তবে সবচেয়ে বড় চমক ছিল সপ্তম বেতন কমিশন গঠন নিয়ে। মুখ্যমন্ত্রী বলেন, “প্রবীণ আইএএস অফিসার নবীন প্রকাশের নেতৃত্বে আমরা ক্ষমতায় এসেই সপ্তম পে কমিশন গঠন করে দিয়েছি। এবার শুধু এটি চালু করার অপেক্ষা।”

কবে চালু হবে এই নতুন পে কমিশন? কর্মচারীদের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, “সপ্তম পে কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার সাথে সাথেই তা অত্যন্ত দ্রুততার সাথে বলবৎ করা হবে। এ নিয়ে আর কোনো দুশ্চিন্তা করার কারণ নেই। এমনকি কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে ডিএ-র ফারাক রয়েছে, তা-ও খুব শিগগিরই মিটিয়ে ফেলার ব্যবস্থা করা হবে।”

উল্লেখ্য, দেশজুড়ে প্রায় সব রাজ্যেই সপ্তম পে কমিশন কার্যকর হয়ে গেলেও এবং কেন্দ্রে অষ্টম পে কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হলেও, পশ্চিমবঙ্গে ষষ্ঠ পে কমিশন (রোপা ২০১৯)-এর মেয়াদ শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর ২০২৫। সেই নিয়ম অনুসারে ১ জানুয়ারি ২০২৬ থেকেই এই নতুন কমিশন কার্যকর হওয়ার কথা। ১০ বছর অন্তর বেতন কমিশন রিভাইজ করার যে প্রথা রয়েছে, সেই পথেই হাঁটার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর অভিজ্ঞ মহলের ধারণা—সপ্তম পে কমিশন আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার আগেই হয়তো সরকারি কর্মীদের জন্য আবারও একবার ডিএ বৃদ্ধির ঘোষণা আসতে পারে!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *