অবশেষেই ইতি! শেষ সিজনের প্রথম এন্ট্রিতেই সালমানকে নিয়ে কোন বিস্ফোরণ ঘটালেন করণ? – এবেলা

অবশেষেই ইতি! শেষ সিজনের প্রথম এন্ট্রিতেই সালমানকে নিয়ে কোন বিস্ফোরণ ঘটালেন করণ? – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রায় দুই দশকের দীর্ঘ পথচলার পর এবার শেষবারের মতো পর্দায় ফিরছে জনপ্রিয় চ্যাট শো কফি উইথ করণ। নবম সিজনের প্রথম অতিথি হিসেবে করণের সোফায় বসছেন বলিউড সুপারস্টার সালমান খান। আগামী ১৪ অক্টোবর জিওহটস্টারে শুরু হতে চলা এই শোয়ের টিজার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, যেখানে পুরনো মেজাজে ধরা দিয়েছেন দুই তারকা।

শোয়ের প্রথম পর্বে সালমানকে স্বাগত জানাতে গিয়ে পরিচিত ভঙ্গিতেই মজা করেন করণ। তিনি সালমানকে সেই পুরোনো প্রশ্নটিই ছুড়ে দেন যে তিনি এখনও ভার্জিন কি না। উত্তরে স্বভাবসুলভ রসিকতায় সংযম রাখার পরামর্শ দেন অভিনেতা। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং ও পাপারাজ্জিদের বাড়বাড়ন্ত নিয়েও খোলামেলা আলোচনা করেছেন সালমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *