২০২৯-এও করুণ হার! রাহুল গান্ধীকে সরাসরি কোন হুঁশিয়ারি দিলেন অমিত শাহ? – এবেলা

২০২৯-এও করুণ হার! রাহুল গান্ধীকে সরাসরি কোন হুঁশিয়ারি দিলেন অমিত শাহ? – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) ইস্যুকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক তরজমার মাঝেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে কড়া আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি গুজরাট ও রাজস্থানের স্থানীয় নির্বাচনে বিজেপির বিপুল সাফল্যের প্রসঙ্গ টেনে তিনি স্পষ্ট জানিয়েছেন, আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচনেও এনডিএ জোট দুর্দান্ত জয় ছিনিয়ে নেবে এবং কংগ্রেসের পরাজয়ের ধারা অব্যাহত থাকবে।শাহের দাবি, নির্বাচনে বারবার হারের আসল কারণ স্বীকার না করে বিরোধীরা অযথা এসআইআর প্রক্রিয়াকে সামনে এনে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে।

বিভিন্ন রাজ্যের উপনির্বাচন ও স্থানীয় সংস্থার ফলাফলের উদাহরণ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক দশক ধরে বহু রাজ্যে কংগ্রেসের ভোটব্যাংক তলানিতে ঠেকেছে। গুজরাট কিংবা পশ্চিমবঙ্গের মতো রাজ্যে দলটির দীর্ঘদিনের ব্যর্থতার পেছনে এসআইআর কোনোভাবেই দায়ী নয়। তাই অজুহাত না খুঁজে কংগ্রেস নেতৃত্বের উচিত নিজেদের রাজনৈতিক কৌশল ও সাংগঠনিক দুর্বলতা নিয়ে আত্মসমীক্ষা করা। মোদি সরকারের নীতির প্রতি সাধারণ মানুষ আস্থাশীল বলেই বারবার ব্যালট ও ইভিএমে তার প্রতিফলন ঘটছে বলে মন্তব্য করেন তিনি।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *