পুজোর মুখেই দুর্গাপুরে ৫টি নতুন ইলেকট্রিক এসি বাস! কম খরচে কোন কোন রুটে মিলবে জাদুকরী সফর? – এবেলা

পুজোর মুখেই দুর্গাপুরে ৫টি নতুন ইলেকট্রিক এসি বাস! কম খরচে কোন কোন রুটে মিলবে জাদুকরী সফর? – এবেলা

এবেলা ডেস্কঃ

পুজো শুরুর আগেই দুর্গাপুর ও আসানসোল শিল্পাঞ্চলের বাসিন্দাদের জন্য দুর্দান্ত সুখবর নিয়ে এলো সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (SBSTC)। মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টার বাস টার্মিনাস থেকে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পাঁচটি নতুন বিদ্যুৎ-চালিত পরিবেশ-বান্ধব শীতাতপ নিয়ন্ত্রিত বাসের শুভ সূচনা করা হয়েছে। ‘ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম’ (NCAP)-এর অধীনে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আর্থিক সহায়তায় প্রতিটি প্রায় ১.১৯ কোটি টাকা খরচে তৈরি এই আধুনিক বাসগুলো নামানো হয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানোর পাশাপাশি পরিবেশ দূষণ কমাতে এবং বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের সহজ যাতায়াত নিশ্চিত করতে এই অত্যাধুনিক পদক্ষপে নেওয়া হয়েছে। এমনকি ইভি বাসগুলোর চার্জিং পরিকাঠামো নির্বিঘ্ন রাখতে আসানসোলে তৈরি করা হয়েছে একটি নতুন চার্জিং স্টেশনও।

সবমিলিয়ে মোট তিনটি প্রধান রুটে চালু হচ্ছে এই পরিবেশ-বান্ধব ইভি বাস পরিষেবা। প্রথম দুটি বাস দুর্গাপুরের বেনাচিতি মোড় থেকে চণ্ডীদাস বাজার এবং ভগত সিং মোড় হয়ে বর্ধমান রুটে চলাচল করবে। পরবর্তী দুটি বাস দুর্গাপুর থেকে বার্নপুর হয়ে আসানসোল রুটে যাতায়াত নিশ্চিত করবে এবং পঞ্চম বাসটি দুর্গাপুর শহরের অভ্যন্তরীণ যাতায়াতের কাজে যুক্ত থাকবে। স্থানীয় বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, লখন চন্দ্র ঘুই এবং এসবিএসটিসি-র ম্যানেজিং ডিরেক্টর প্রণব ঘোষের উপস্থিতিতে সূচিত হওয়া এই নতুন গণপরিবহন ব্যবস্থা শিল্পাঞ্চলের যাত্রী পরিষেবাকে আরও দ্রুত, মসৃণ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *