পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনায় লক্ষ লক্ষ মহিলার নাম বাদ পড়ার বড় আপডেট! – এবেলা

এবেলা ডেস্কঃ
উৎসবের মরশুমে রাজ্যের লাখ লাখ মহিলার মনে এখন একটাই বড় প্রশ্ন—পুজোর ছুটির আগেই কি অ্যাকাউন্টে পৌঁছাবে অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির ৩ হাজার টাকা? সেপ্টেম্বর মাসের ১৭ তারিখে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলা এই অর্থ পেলেও, অক্টোবর মাসের ১৭ তারিখ ষষ্ঠী হওয়ায় সেদিন সরকারি দফতর বন্ধ থাকবে। ফলে পুজোর ছোঁয়া লাগার আগেই টাকা পাওয়ার আশায় দিন গুনছেন উপভোক্তারা। সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্য সরকার পুজোর আগেই এই কিস্তির অর্থ উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠাতে তৎপর রয়েছে।
তবে এই আনন্দের খবরের মাঝেই এসেছে এক বড় ধাক্কা। নতুন করে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হওয়ার কারণে লক্ষ লক্ষ উপভোক্তার নাম বাদ পড়তে চলেছে। বিশেষ করে যারা একই সাথে বিধবা ভাতা এবং অন্নপূর্ণা যোজনা—দুই প্রকল্পেরই সুবিধা নিচ্ছিলেন, তাদের ক্ষেত্রে একটি ভাতা বাতিল করা হচ্ছে। ফলে এই মাসে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। নিজের নাম এখনও তালিকায় সক্রিয় রয়েছে কি না, তা নিশ্চিত করতে উপভোক্তাদের দ্রুত অনলাইনে স্ট্যাটাস চেক করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
