দীপাবলিতেই বিস্ফোরণ! রণবীর-সাই পল্লবীর ‘রামায়ণ’-এর মুক্তির দিন ঘোষণা হতেই ভক্তদের মনে ঝড় – এবেলা

দীপাবলিতেই বিস্ফোরণ! রণবীর-সাই পল্লবীর ‘রামায়ণ’-এর মুক্তির দিন ঘোষণা হতেই ভক্তদের মনে ঝড় – এবেলা

এবেলা ডেস্কঃ

রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ অভিনীত বহুল প্রতীক্ষিত পৌরাণিক চলচ্চিত্র ‘রামায়ণ: পার্ট ১’-এর মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। চলতি বছরের ৫ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই মহাকাব্যের প্রথম কিস্তি। উৎসবের আবহে ছবির নির্মাতারা মুক্তির এই দিন ঘোষণা করার পর থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে। বিশেষ করে আগামী ২০ অক্টোবর, অর্থাৎ দশেরার পবিত্র দিন থেকেই ছবিটির অ্যাডভান্স বুকিং শুরু হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ফলে বক্স অফিসে এই ছবি ঘিরে রেকর্ড গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

নীতেশ তিওয়ারি পরিচালিত এবং নমিত মালহোত্রা ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনস প্রযোজিত এই চলচ্চিত্রে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর এবং সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। অন্যদিকে, লঙ্কাদিপতির শক্তিশালী চরিত্রে নজর কাড়বেন যশ, হনুমানের ভূমিকায় সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে থাকছেন রবি দুবে। আইম্যাক্স ফরম্যাটে হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে এই বিগ বাজেটের প্রজেক্টটির। প্রথম পর্বের সফল মুক্তির পর ২০২৭ সালের দীপাবলিতে এর দ্বিতীয় কিস্তি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *