তিহাড়ে ধৃত আন্দোলনকারীরা, ‘গোটা দেশ যন্তর মন্তর হবে’ বিতর্কিত হুঙ্কারে বিস্ফোরক প্রকাশ রাজ – এবেলা

তিহাড়ে ধৃত আন্দোলনকারীরা, ‘গোটা দেশ যন্তর মন্তর হবে’ বিতর্কিত হুঙ্কারে বিস্ফোরক প্রকাশ রাজ – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লি পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে ঢুকে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ‘ককরোচ’ পার্টির দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। আদালত তাঁদের পাঁচদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এই গ্রেপ্তারি এবং আন্দোলনকারীদের ওপর পুলিশের কড়াকড়ির তীব্র নিন্দা জানিয়ে এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ। তাঁর বিস্ফোরক মন্তব্য, “গোটা দেশ এবার যন্তর মন্তর হবে।” অভিনেতার এই হুঁশিয়ারিকে কেন্দ্র করে বর্তমানে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক।

প্রকাশ রাজ ভিডিও বার্তায় প্রশ্ন তোলেন, জাতীয় পতাকা হাতে যন্তর মন্তরে প্রবেশ করায় কেন আন্দোলনকারীদের আটক করা হলো? পাশাপাশি মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও তোলেন তিনি। তাঁর এই মন্তব্যের পরই নেটদুনিয়া দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একাংশ তাঁর এই প্রতিবাদের প্রশংসায় পঞ্চমুখ হলেও, অন্য একটি পক্ষ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ তুলেছে। সমালোচকদের মতে, আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে এ ধরনের বিক্ষোভ জনজীবনকে ব্যাহত করে, যা কোনোভাবেই কাম্য নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *