রাশিয়া সীমান্তে মর্মান্তিক পরিণতি! তেলেঙ্গানার যুবকের মৃত্যুর খবরে শোকে বিহ্বল পরিবার – এবেলা

রাশিয়া সীমান্তে মর্মান্তিক পরিণতি! তেলেঙ্গানার যুবকের মৃত্যুর খবরে শোকে বিহ্বল পরিবার – এবেলা

এবেলা ডেস্কঃ

রুশ সেনায় জোরপূর্বক নিয়োগের জেরে ইউক্রেন সীমান্তে তেলেঙ্গানার এক যুবকের মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কামারেড্ডি জেলার তাড়কোল গ্রামের বাসিন্দা ৪৩ বছর বয়সি মহম্মদ আফজাল খান কর্মসংস্থানের আশায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া পাড়ি দিয়েছিলেন। পরিবারের অভিযোগ, সেখানে তাঁকে প্রতারণার শিকার বানিয়ে জোর করে রুশ সেনায় নাম লিখিয়ে ইউক্রেন যুদ্ধে ঠেলে দেওয়া হয়। একই অঞ্চলে আটকে থাকা এক পরিচিত ব্যক্তির পাঠানো ভয়েস মেসেজের মাধ্যমে গত সপ্তাহে তাঁর মৃত্যুর খবর জানতে পারে পরিবার। এই আকস্মিক সংবাদে শোকে ও উৎকণ্ঠায় ভেঙে পড়েছে পুরো পরিবার।

যদিও রাশিয়ার পক্ষ থেকে এখনও সরকারিভাবে এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। ছেলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে এবং তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে বিদেশ মন্ত্রক ও মস্কোস্থিত ভারতীয় দূতাবাসের দ্বারস্থ হয়েছেন যুবকের বাবা আব্বাস খান। পরিবারের আকুতি, অবিলম্বে কেন্দ্রীয় সরকার যেন কূটনৈতিক স্তরে জরুরি পদক্ষেপ গ্রহণ করে। কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে বিদেশে গিয়ে এমন মর্মান্তিক পরিস্থিতিতে এখন চরম অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে শোকস্তব্ধ পরিবারটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *