জাতিসংঘের রিপোর্টে দাউদ ভারতের জঙ্গি! ক্ষুব্ধ দিল্লির কড়া জবাবে সামনে এলো লাদেন প্রসঙ্গ – এবেলা

জাতিসংঘের রিপোর্টে দাউদ ভারতের জঙ্গি! ক্ষুব্ধ দিল্লির কড়া জবাবে সামনে এলো লাদেন প্রসঙ্গ – এবেলা

এবেলা ডেস্কঃ

জাতিসংঘের সন্ত্রাস দমন ও মানবাধিকার বিষয়ক বিশেষ পর্যবেক্ষক বেন সলের সাম্প্রতিক এক খসড়া প্রতিবেদনে কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিম ও তার ‘ডি-কো ম্পা নি’-কে ভারতের বলে দাবি করা হয়েছে। এই তথ্যগত অসঙ্গতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করে জাতিসংঘের কাছে জবাবদিহি চেয়েছে নয়াদিল্লি। জাতিসংঘের ভারতীয় প্রতিনিধি রঘু পুরী কড়া প্রতিক্রিয়া জানিয়ে স্পষ্ট করেছেন যে, ২০০৩ সালে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে তালিকাভুক্ত হওয়ার বহু আগেই দাউদ ভারত থেকে পালিয়ে যায়। ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণসহ একাধিক সন্ত্রাসী হামলায় অভিযুক্ত এই পলাতক অপরাধীকে তিন দশক ধরে খুঁজছে ভারত।

দিল্লির তরফে স্মরণ করিয়ে দেওয়া হয় যে, ভারত থেকে পালিয়ে দাউদ অন্য একটি দেশে আশ্রয় নিয়ে আল-কায়েদা ও ওসামা বিন লাদেনের সঙ্গে হাত মেলায়। সরাসরি নাম না নিলেও পাকিস্তানকেই নিশানা করে রঘু পুরী বলেন, দাউদ বর্তমানে এমন একটি দেশেই বহাল তবিয়তে বসবাস করছে, যেখানে লাদেনকে খুঁজে পেয়ে নিকেশ করা হয়েছিল। তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘের ১২৬৭ নিষেধাজ্ঞা কাঠামোর আওতায় দাউদ ও ডি-কো ম্পা নির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ইতিমধ্যেই নথিবদ্ধ রয়েছে। তথ্যের এই গুরুতর ভুল বিশ্বমঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক লড়াইকে বিভ্রান্ত করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *