জীবন মানেই মানুষের সেবা! বারাণসীতে দাঁড়িয়ে বড় ঘোষণা মোদীর, জানুন বিস্তারিত – এবেলা

জীবন মানেই মানুষের সেবা! বারাণসীতে দাঁড়িয়ে বড় ঘোষণা মোদীর, জানুন বিস্তারিত – এবেলা

এবেলা ডেস্কঃ

রবিবার বারাণসীর খোচওয়ান এলাকায় অরবিন্দ লিমিটেডের একটি নতুন পোশাক তৈরির কারখানার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধন অনুষ্ঠানে মহিলা কর্মীদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, মানুষের সেবা করার স্বপ্ন নিয়েই তিনি বেঁচে আছেন এবং ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিকশিত করার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তিনি থামবেন না। ১৫০ কোটি টাকার এই প্রকল্পের ফলে স্থানীয় পূর্বাঞ্চলের হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যেখানে নিয়োগের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে মহিলাদের।

কারখানা পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী মহিলা কর্মীদের কাজের ধরন ও তাঁদের বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। ‘আপনার দক্ষতা, আপনার পরিচয়’—এই ভাবনাকে সামনে রেখে তিনি খাদি পণ্যসহ বিভিন্ন পোশাক তৈরির বিষয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই তিনশয়েরও বেশি মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে এর উৎপাদন ক্ষমতা বাড়ানো হলে আরও বহু নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *