পেট্রলে ইথানল মেশানোর বিরোধিতায় ‘পেড ক্যাম্পেন’! বিকল্প জ্বালানি বিতর্থে গডকরীর বিস্ফোরক মন্তব্য – এবেলা

পেট্রলে ইথানল মেশানোর বিরোধিতায় ‘পেড ক্যাম্পেন’! বিকল্প জ্বালানি বিতর্থে গডকরীর বিস্ফোরক মন্তব্য – এবেলা

এবেলা ডেস্কঃ

পেট্রলে ২০ শতাংশ ইথানল বা ই২০ জ্বালানি মেশানো নিয়ে তৈরি হওয়া বিতর্কের পেছনে অর্থের বিনিময়ে চালানো ‘পেড ক্যাম্পেন’ বা পরিকল্পিত প্রচার ছিল বলে বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গডকরী। সম্প্রতি কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ়ের একটি অনুষ্ঠানে তিনি জানান, মাস তিনেক আগে ই২০-র বিরুদ্ধে জোর প্রতিবাদ জানালেও বর্তমানে সেই ক্ষোভ অনেকটাই স্তিমিত। তাঁর মতে, ইথানলের ব্যবহার বৃদ্ধি পেলে অপরিশোধিত তেল আমদানির ওপর দেশের নির্ভরতা এবং পরিবেশ দূষণ দুই-ই কমবে।

একই সঙ্গে কেন্দ্র সরকার ১৯৮৯ সালের মোটরযান বিধি সংশোধন করে ১০০ শতাংশ ইথানল বা ই১০০ চালিত ফ্লেক্স-ফুয়েল গাড়ির আইনি স্বীকৃতি দিয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন যে, উপযুক্ত প্রযুক্তি বা ইঞ্জিন না থাকলে মাইলেজ হ্রাস সহ পুরনো গাড়ির ক্ষতি হতে পারে। এছাড়া ইথানল তৈরিতে আখ বা ভুট্টার অতিরিক্ত ব্যবহারে খাদ্যপণ্য ও ভূগর্ভস্থ জলের ওপর প্রভাব ফেলার আশঙ্কাও প্রকাশ করেছেন তাঁরা। সব মিলিয়ে বিকল্প জ্বালানির ব্যবহার এবং পরিকাঠামো উন্নয়ন ঘিরে বর্তমানে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *