বড় ঝটকা কেন্দ্রে! ইমরান খানের ভারত ছাড়ার নির্দেশে স্থগিতাদেশ বোম্বে হাইকোর্টের – এবেলা

বড় ঝটকা কেন্দ্রে! ইমরান খানের ভারত ছাড়ার নির্দেশে স্থগিতাদেশ বোম্বে হাইকোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের অগস্ট ক্রান্তি ময়দানে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত একটি রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি বিপাকে পড়েন বলিউড অভিনেতা ইমরান খান। বিদেশি নাগরিক হয়ে দেশে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার অভিযোগে কেন্দ্রের বিদেশিয়া আঞ্চলিক নিবন্ধন অফিস (FRRO) তাঁকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ জারি করে। বিজেপি নেতা কিরিট সোমাইয়ার অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হলেও, ইমরান জানান তিনি কোনো নিয়ম লঙ্ঘন করেননি এবং ব্যারিকেড ভেঙে বিক্ষোভে প্রবেশও করেননি।

অবশেষে এই ইস্যুতে বড়সড় স্বস্তি পেলেন ইমরান খান। কেন্দ্রের ভারত ছাড়ার নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠী ও বিচারপতি অদ্বৈত শেঠনার ডিভিশন বেঞ্চ। ইমরানের আইনজীবীদের জরুরি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের এই সিদ্ধান্তে আপাতত তাঁকে দেশ ছাড়তে হচ্ছে না। কেন্দ্রের সলিসিটর জেনারেল সময় চেয়ে নেওয়ায় এই হাইভোল্টেজ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২ নভেম্বর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *