ফের রক্তাক্ত উত্তরপূর্ব! নাগা-কুকি সংঘর্ষে কাঁপছে মণিপুর, গুলিতে নিহত অন্তত ৩ – এবেলা

ফের রক্তাক্ত উত্তরপূর্ব! নাগা-কুকি সংঘর্ষে কাঁপছে মণিপুর, গুলিতে নিহত অন্তত ৩ – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৩ সালের ভয়াবহ সংঘর্ষের ক্ষত ভুলে স্বাভাবিক ছন্দে ফেরার আগেই ফের অশান্তি ছড়াল মণিপুরে। গত শনিবার সকালে নাগা অধ্যুষিত রংমেই জেলার তাজেইকাইফুন গ্রামে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে কুকি জো সম্প্রদায়ের তিনজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নাগা ‘জঙ্গি’দের নির্বিচার গুলিতেই এই প্রাণহানির ঘটনা ঘটে। এই নতুন হিংসার জেরে সমগ্র উত্তরপূর্বের রাজ্যটিতে ফের থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঘটনার দিনই ইম্ফলে মেতেই ও নাগা সম্প্রদায় এক বিশাল মিছিল করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। অন্যদিকে, কুকি ইনপি মণিপুর সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পরিকল্পিতভাবে কুকি অধ্যুষিত এলাকাগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে না এবং উসকানি ছাড়াই তাঁদের উপর হামলা চালানো হচ্ছে। পরিস্থিতির অবনতি হওয়ায় মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে সহযোগিতার আর্জি জানিয়েছেন।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *