বদ্রীনাথের মাথার উপরে ঝুলছে হিমবাহ, যে কোনো মুহূর্তে বড় বিপদের আশঙ্কা – এবেলা

বদ্রীনাথের মাথার উপরে ঝুলছে হিমবাহ, যে কোনো মুহূর্তে বড় বিপদের আশঙ্কা – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামকে ঘিরে চরম উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকরা। হিমালয়ের পাহাড়ের কোলে ঝুলে থাকা তিনটি হিমবাহ থেকে যে কোনো সময় ভয়াবহ বরফধস নেমে আসার আশঙ্কা রয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি বৈজ্ঞানিক গবেষণায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। গবেষকদের মতে, এই প্রাকৃতিক বিপর্যয় ঘটলে বদ্রীনাথ শহরের কয়েকশো বাড়ি এবং একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো মারাত্মক বিপদের মুখে পড়তে পারে। তাই আগেভাগেই প্রয়োজনীয় পদক্ষেপ করার পরামর্শ দিয়েছেন তাঁরা।

মূলত বদ্রীনাথ শহরের আশপাশে থাকা তিনটি ঝুলন্ত হিমবাহকে কেন্দ্র করে এই গবেষণাটি পরিচালিত হয়েছে। উপগ্রহ চিত্র এবং বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে গবেষকরা দেখেছেন, এর মধ্যে দ্বিতীয় স্থানটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এই এলাকার সম্ভাব্য বিপদের মুখে প্রায় চারশো বাড়ি, গুরুত্বপূর্ণ রাস্তা, কৃষিজমি ও বনভূমি রয়েছে। ভবিষ্যতে এই ধরনের বড় বিপর্যয় এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকার বিস্তারিত সমীক্ষা, আগাম সতর্কবার্তা ব্যবস্থা চালু করা এবং নির্মাণকাজের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের ওপর জোর দিয়েছেন বিজ্ঞানীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *