ফ্রিজের রিমোট হ্যাক করে সোজা ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা! ইউরোপজুড়ে সুপারমার্কেটে ধ্বংসলীলা চালাল রহস্যময় হ্যাকাররা! – এবেলা

এবেলা ডেস্কঃ
ইউরোপজুড়ে একের পর এক সুপারমার্কেটে সাইবার হামলার জেরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আয়ারল্যান্ড, সুইডেন, বেলজিয়াম, লুক্সেমবার্গ, এস্তোনিয়া ও ফিনল্যান্ডের বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজার ও কুলিং ইউনিটের নিয়ন্ত্রণ নিয়ে দূর থেকেই তাপমাত্রা ৫০ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াসে বাড়িয়ে দিচ্ছে হ্যাকাররা। এর ফলে মাছ, মাংস এবং দুগ্ধজাত পণ্যসহ বিপুল পরিমাণ ফ্রোজেন খাবার নষ্ট হয়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে হচ্ছে একাধিক শপিং মল। বিশেষজ্ঞদের মতে, বড় সুপারমার্কেট চেনগুলির রেফ্রিজারেশন কন্ট্রোলার এবং বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমগুলি সহজ লক্ষ্য হওয়ায় হ্যাকাররা সহজেই এই নাশকতা চালাচ্ছে।
এর আগে গত অক্টোবর মাসে ফ্রান্সেও প্রায় ৭০০টি সুপারমার্কেটে একই কায়দায় সাইবার হামলা চালানো হয়েছিল, যার জেরে কিছু দোকানে অতিরিক্ত গরমে আগুন লাগার মতো বিপজ্জনক পরিস্থিতিও তৈরি হয়। সাইবার নিরাপত্তা গবেষকদের মতে, এই ধরনের হামলার ফলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা এবং জনজীবনও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রযুক্তিগতভাবে রিমোট-নিয়ন্ত্রিত ওটি সিস্টেমের দুর্বলতার সুযোগ নিয়েই এই হামলা চালানো হচ্ছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। মূলত বিশ্ববাসীকে ডিজিটাল সুরক্ষার অভাব সম্পর্কে সতর্ক করতেই হ্যাকাররা এই অভিনব ও ধ্বংসাত্মক পথ বেছে নিয়েছে বলে মনে করা হচ্ছে।
