১৪ শাক রান্নার দায়িত্ব আপনার কাঁধে? তেতো ছাড়াই সুস্বাদু করার সহজ কৌশল জানুন! – এবেলা

১৪ শাক রান্নার দায়িত্ব আপনার কাঁধে? তেতো ছাড়াই সুস্বাদু করার সহজ কৌশল জানুন! – এবেলা

এবেলা ডেস্কঃ

কালীপুজোর আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীতে ঘরে ঘরে চৌদ্দ শাক খাওয়ার প্রাচীন ঐতিহ্য সেই মা-ঠাকুমার আমল থেকেই চলে আসছে। নতুন বিয়ে হওয়া বধূ হোক কিংবা রান্নাঘরে কদাচিৎ প্রবেশ করা কোনো সদস্য, ভূত চতুর্দশীতে ১৪ শাক রাঁধার দায়িত্ব পড়লেই অনেকের বুকে শুরু হয় ঢিপঢিজল। তবে সঠিক পদ্ধতি জানা থাকলে এই কাজ মোটেও কঠিন নয়। ওল, কেঁউ, বেতো, কালকাসুন্দে, সর্ষে, নিম, জয়ন্তী, শাঞ্চে, গুলঞ্চ, পলতা, ঘেঁটু, হিঞ্চে, সুষনি ও শালুকা—এই চৌদ্দটি নির্দিষ্ট শাক দিয়েই মূলত এই পদ তৈরি করা হয়।

প্রথমে শাকগুলি ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে কুচিয়ে নিন। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে ও শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচা লঙ্কা কুচি ভেজে নিন। মশলা কষে এলে টমেটো এবং একে একে গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে কুচানো শাক কড়াইতে ঢেলে দিন। নুন ও সামান্য চিনি মিশিয়ে ঢাকা দিলে শাক থেকে জল বেরিয়ে পরিমাণ কমে যাবে। জল শুকিয়ে ভাজা ভাজা হয়ে এলে নামানোর আগে সামান্য আমচুর পাউডার ও কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই প্রস্তুত সুস্বাদু ১৪ শাক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *