কোচবিহারে ঠিকাদারদের সংঘর্ষে রণক্ষেত্র এলাকা!

কোচবিহারে ঠিকাদারদের সংঘর্ষে রণক্ষেত্র এলাকা!

 

টেন্ডারের দখল নিয়ে কোচবিহারে দুই ঠিকাদার গোষ্ঠীর সংঘর্ষ, আহত ৪

কোচবিহার: পূর্ত দপ্তরের কাজের টেন্ডার পাওয়াকে কেন্দ্র করে কোচবিহার শহরের জেনকিন্স মোড় এলাকায় দুই ঠিকাদার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দু’জনের মাথা ফেটেছে এবং মোট চার জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন জনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার কোচবিহার শহরের জেনকিন্স মোড় এলাকায় টেন্ডারের দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। এক পর্যায়ে তা ব্যাপক মারপিটে রূপ নেয়। এই ঘটনায় বজরং দল ও তৃণমূলপন্থী ঠিকাদারদের নাম জড়িয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ঠিকাদার জামিরুল হক জানান, পূর্ত দপ্তরের ৫৬ লক্ষ এবং ৭০ লক্ষ টাকার দুটি কাজের টেন্ডার পাওয়া নিয়ে মূলত এই বিরোধের সূত্রপাত। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিন জনকে আটক করে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশি টহল চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *