বালি হল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত পাঁচটি দোকান

বালি হল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত পাঁচটি দোকান

বালি হল্ট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে বন্ধ থাকা দোকানগুলি থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা। তাঁদের তৎপরতায় দ্রুত দমকল বিভাগে খবর দেওয়া হয়। ব্যস্ত এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আগেই ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। দমকলকর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে আগুনে পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। পুলিশ ও দমকল বাহিনী যৌথভাবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *