প্রযুক্তিগত ত্রুটিতে বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, সাময়িক নিষেধাজ্ঞা জারি

প্রযুক্তিগত ত্রুটিতে বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, সাময়িক নিষেধাজ্ঞা জারি

আমেরিকার ফেডেরাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ-এর এয়ার ট্র্যাফিক কন্ট্রোল যোগাযোগ ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে দেশজুড়ে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এই সিদ্ধান্তের জেরে বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হন। একাধিক উড়ান বাতিল হওয়ার পাশাপাশি বহু বিমান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলাচল করে।

পরিবহণ সচিব শন ডাফি জানিয়েছেন, দেশের ২২টি আঞ্চলিক এয়ার রুট ট্র্যাফিক কন্ট্রোল সেন্টারের যোগাযোগ ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছিল। পাইলট ও বিমান নিয়ন্ত্রকদের মধ্যে সংযোগ রক্ষা এবং যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সতর্কতা অবলম্বন করা হয়। আকাশে থাকা বিমানগুলিকে নিরাপদে অবতরণের নির্দেশ দেওয়া হলেও নতুন করে উড়ান ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন জানিয়েছেন, প্রাথমিক তদন্তে কোনো সাইবার হামলা বা নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। মূলত টেলিযোগাযোগ ব্যবস্থার ত্রুটির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার রাতেই প্রযুক্তিগত সমস্যা মেরামত করে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে বিমান পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *