বাঁকুড়ায় কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় যুবককে পিটিয়ে ও কুপিয়ে খুন, ধৃত ৩

বাঁকুড়ায় কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় যুবককে পিটিয়ে ও কুপিয়ে খুন, ধৃত ৩

বাঁকুড়া সদর থানার লোকপুর পাড়ায় কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম আদিত্য ভকত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। বিসর্জন শেষে সেই বিবাদ চরম আকার ধারণ করলে আদিত্যকে ঘিরে ধরে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় দশজন যুবক মিলে আদিত্যকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ফুটবল খেলোয়াড় হিসেবে পরিচিত আদিত্য কয়েক মাস আগেই বিয়ে করেছিলেন এবং কালীপুজো উপলক্ষে বাড়িতে এসেছিলেন। এই ঘটনায় সুরাজ রোসা-সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।

শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক নীলাদ্রি দানা। পুরনো কোনো শত্রুতা নাকি অন্য কোনো কারণে এই হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *