কলকাতায় পথচলা শুরু করল অত্যাধুনিক ভেটেরিনারি হাসপাতাল ম্যাক্সপেটজ়

কলকাতায় পথচলা শুরু করল অত্যাধুনিক ভেটেরিনারি হাসপাতাল ম্যাক্সপেটজ়

কলকাতায় পোষ্যদের চিকিৎসার জন্য চালু হলো অত্যাধুনিক ভেটেরিনারি হাসপাতাল ‘ম্যাক্সপেটজ়’। এই হাসপাতালে ২৪ ঘণ্টার জরুরি পরিষেবা, উন্নত ডায়াগনস্টিক ল্যাব, ফিজিওথেরাপি, আধুনিক অপারেশন থিয়েটার এবং আইসিইউ-এর মতো বিশেষ সুবিধা রয়েছে। অভিজ্ঞ পশু-চিকিৎসকদের তত্ত্বাবধানে এখানে কুকুর ও বিড়ালদের জন্য আলাদা ইউনিটের ব্যবস্থা করা হয়েছে, যা পোষ্যদের সুচিকিৎসা নিশ্চিত করতে সাহায্য করবে।

হাসপাতালটিতে চিকিৎসার পাশাপাশি পোষ্যদের প্রয়োজনীয় ওষুধ ও খাবার অনলাইনে অর্ডার করার সুবিধাও রাখা হয়েছে। এছাড়া পেট-পেরেন্টদের জন্য ক্যাফেটেরিয়া ও সেলফি-জ়োনের মতো আধুনিক পরিকাঠামো তৈরি করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তী ও রাইমা সেন। তারা জানান, এক ছাদের তলায় সমস্ত ধরনের চিকিৎসা সুবিধা পাওয়ায় এখন থেকে পোষ্যদের চিকিৎসার জন্য আর ভিনরাজ্যে যাওয়ার প্রয়োজন হবে না, যা শহরের পেট-পেরেন্টদের দুশ্চিন্তা অনেকটাই কমাবে।

উদ্বোধনের দিন থেকেই হাসপাতালটিতে পরিষেবা প্রদান শুরু হয়েছে এবং প্রথম দিনেই সেখানে পোষ্যদের ভিড় লক্ষ্য করা গেছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এই হাসপাতালটি শহরের পোষ্যদের স্বাস্থ্য পরিষেবায় এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *