কার্গিল যুদ্ধের স্মৃতিবাহী ঝাড়গ্রামের বেকার্স পার্লামেন্ট ক্লাবের জগদ্ধাত্রী পুজো

কার্গিল যুদ্ধের স্মৃতিবাহী ঝাড়গ্রামের বেকার্স পার্লামেন্ট ক্লাবের জগদ্ধাত্রী পুজো

১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় দেশের সেনাবাহিনীর পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ঝাড়গ্রামের বাছুরডোবার একদল বেকার যুবক গড়ে তুলেছিলেন ‘বেকার্স পার্লামেন্ট ক্লাব’। সেই সময় সেনাবাহিনীর সহায়তার জন্য অর্থ সংগ্রহ এবং রক্তদান শিবিরের মতো সামাজিক কাজের পাশাপাশি ক্লাবের উদ্যোগে শুরু হয় জগদ্ধাত্রী পুজো। সময়ের সঙ্গে সঙ্গে ক্লাবের সদস্যরা আজ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হলেও, এই পুজোর ঐতিহ্য আজও অটুট রয়েছে।

এ বছরও ধুমধাম করে আয়োজিত হয়েছে এই জগদ্ধাত্রী পুজো। পুজোর চার দিন ধরে এলাকায় বিভিন্ন সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুজোর নিয়ম অনুযায়ী এখানে কোনো আমিষ ভোগ দেওয়া হয় না, তবে প্রথা মেনে চালকুমড়ো বলি দেওয়া হয়। এছাড়া এলাকার বাসিন্দাদের জন্য অন্নভোগের ব্যবস্থাও থাকে।

মঙ্গলবার সন্ধ্যায় এই পুজোর উদ্বোধন করেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ এবং এসডিপিও ঋষভরাজ দেব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি স্বপন মণ্ডল, সম্পাদক ভাস্কর চৌধুরীসহ অন্যান্য সদস্যরা। ক্লাবের সম্পাদক ভাস্কর চৌধুরী জানান, এই পুজোকে কেন্দ্র করেই এলাকার সমস্ত পরিবার আজও এক সুতোয় বাঁধা থাকে এবং উৎসবের দিনগুলোতে আত্মীয়-স্বজনে ভরে ওঠে প্রতিটি বাড়ি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *