রাজ্য পুলিশে বড় রদবদল: বদলি ৫০ জন ইন্সপেক্টর

রাজ্য পুলিশে বড় রদবদল: বদলি ৫০ জন ইন্সপেক্টর

রাজ্য পুলিশে বড়সড় রদবদল করা হয়েছে। প্রশাসনিক নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলার ৫০ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারকে বদলি করা হয়েছে। ব্যারাকপুর, বিধাননগর, হাওড়া, শিলিগুড়ি, কোচবিহার, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, দার্জিলিং, মালদহ ও মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় এই রদবদলের প্রভাব পড়েছে। বিভিন্ন থানার আইসি পদের পাশাপাশি ট্রাফিক, ডিআইবি এবং কোর্ট ইন্সপেক্টর পদেও এই পরিবর্তন আনা হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, হাওড়া কমিশনারেটের তাপস কুমার দাসকে ব্যারাকপুর কমিশনারেটের ভাটপাড়া থানার আইসি করা হয়েছে। বাগুইআটি থানার দায়িত্ব পেয়েছেন কাজল বন্দ্যোপাধ্যায় এবং কোচবিহার কোতোয়ালি থানার আইসি হয়েছেন সুখময় চক্রবর্তী। এছাড়া রঘুনাথপুর থানার অতনু সাঁতরা ও সিঙ্গুর থানার সুদীপ্ত সাধুখাঁকে এসটিএফ-এ বদলি করা হয়েছে। হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়কে সিআইডিতে এবং জয়দীপ ঘোষকে শিলিগুড়ি থানার আইসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ক্ষেত্রেও রদবদল হয়েছে। সেখানে বিশ্বজিৎ মুখার্জিকে কুলটি থানার এবং অখিলেশ কুমার সিংকে আসানসোল দক্ষিণ থানার আইসি করা হয়েছে। সংশ্লিষ্ট সকল অফিসারকে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিয়ে নির্ধারিত নিয়ম মেনে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক প্রয়োজনে এই রদবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *