আর্থিক অনটন ও অসুস্থতায় শয্যাশায়ী ছিলেন শরদ কাপুর, পাশে দাঁড়ালেন সলমন-সোনু

আর্থিক অনটন ও অসুস্থতায় শয্যাশায়ী ছিলেন শরদ কাপুর, পাশে দাঁড়ালেন সলমন-সোনু

দীর্ঘদিন ধরে চরম শারীরিক অসুস্থতা ও আর্থিক অনটনের মধ্য দিয়ে গিয়েছেন অভিনেতা শরদ কাপুর। জানা গেছে, গত দুই বছর তিনি শয্যাশায়ী ছিলেন। সম্প্রতি তাঁর পোষ্যদের একটি এনজিওতে দিয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরিস্থিতির চাপে পড়েই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন বলে জানা গিয়েছে।

এই কঠিন সময়ে নিজের পরিস্থিতির কথা জানিয়ে সিনে সংগঠনের কাছে কাজের আবেদন জানিয়েছিলেন অভিনেতা। তাঁর এই দুর্দশার কথা জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু সুদ ও সলমন খান। তাঁদের সহায়তায় অভিনেতা ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। দীর্ঘ বিরতির পর তিনি আবারও অভিনয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন।

বর্তমানে শরদ কাপুর জানিয়েছেন, তাঁর হাতে একটি হলিউড প্রজেক্ট রয়েছে এবং খুব শীঘ্রই তিনি শুটিং শুরু করবেন। কলকাতার ছেলে শরদ কাপুর কাজের সূত্রে মুম্বই পাড়ি দিয়েছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি জ্যোতি বসুর নাতনি কোয়েল বসুকে বিয়ে করেছিলেন। পাঞ্জাবি পরিবারে জন্ম নেওয়া এই অভিনেতা এখন নতুন করে কাজ শুরু করার অপেক্ষায় দিন গুনছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *