কোটি টাকার ব্যবসা ও বিলাসবহুল জীবন ত্যাগ, সপরিবারে জৈন সন্ন্যাস নিচ্ছেন সুরাটের ব্যবসায়ী

কোটি টাকার ব্যবসা ও বিলাসবহুল জীবন ত্যাগ, সপরিবারে জৈন সন্ন্যাস নিচ্ছেন সুরাটের ব্যবসায়ী

গুজরাতের সুরাটের বাসিন্দা ৪৭ বছর বয়সি ব্যবসায়ী দিলীপ ভাই ভোগর এবং তাঁর পরিবারের সদস্যরা পার্থিব সুখ ও কোটি টাকার ব্যবসা ত্যাগ করে জৈন সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। বস্ত্র ব্যবসার মাধ্যমে নিজের ভাগ্য গড়া দিলীপ ভাই বর্তমানে প্রায় ১৫ কোটি টাকার বার্ষিক টার্নওভারের মালিক। তবে আধ্যাত্মিক সংস্পর্শে আসার পর তাঁর মনে বৈরাগ্যের উদয় হয় এবং তিনি ধীরে ধীরে নিজের ব্যবসা গুটিয়ে নেওয়ার পথে হাঁটেন।

এই সিদ্ধান্তের পথে দিলীপ ভাই একা নন, তাঁর ৪৫ বছর বয়সি স্ত্রী জ্যোতি বেন এবং দুই কন্যা ২২ বছর বয়সি ছবি ও ১৪ বছর বয়সি চার্ভিও সাংসারিক মোহ-মায়া ত্যাগ করে সন্ন্যাস গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৭ সালে তাঁরা আনুষ্ঠানিকভাবে জৈন দীক্ষা গ্রহণ করবেন। উল্লেখ্য, এই পরিবারের বড় মেয়ে শৈলী ২০২৩ সালেই দীক্ষা গ্রহণ করে বর্তমানে সাধ্বী দর্শিতা নামে ধর্মসাধনায় লিপ্ত রয়েছেন।

দীক্ষা গ্রহণের আগে পরিবারের সদস্যরা কঠোর প্রশিক্ষণ নিয়েছেন, যার মধ্যে রয়েছে পায়ে হেঁটে দীর্ঘ যাত্রা এবং জৈন সন্ন্যাসীদের কঠোর জীবনযাত্রার নিয়ম পালন। বর্তমানে পুরো পরিবার তাঁদের পৈতৃক গ্রাম যশবন্তগড়ে পৌঁছেছেন, যেখানে তাঁদের সম্মানে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। কোটি টাকার পার্থিব সম্পদ ও বিলাসবহুল জীবন ছেড়ে পরিবারের এই ত্যাগের সিদ্ধান্ত স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *