ইমরান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইলেন ছেলে কাসিম

ইমরান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইলেন ছেলে কাসিম

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ছেলে কাসিম। তিনি অভিযোগ করেছেন যে, পাক সেনাপ্রধান অসীম মুনির এবং বর্তমান সরকার ইমরান খানকে হত্যার পরিকল্পনা করছে। কাসিমের দাবি, বর্তমান প্রশাসন কোনো যুক্তি মানছে না এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে অপহরণ ও অত্যাচারের পথ বেছে নিয়েছে। তাই ইমরান খানের প্রাণহানির আগেই আন্তর্জাতিক মহলকে দ্রুত পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি।

ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির বন্দিদশা নিয়ে সরব হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটির তথ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে ইমরান খানকে পরিবারের সঙ্গে দেখা করতে বা টেলিফোনে কথা বলতে দেওয়া হয়নি। তাঁর শারীরিক অবস্থা, বিশেষ করে রক্তচাপের সমস্যা থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে তাঁকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। একইসঙ্গে বুশরা বিবির চোখের গুরুতর সমস্যার যথাযথ চিকিৎসা না হওয়ার বিষয়টিও সামনে এনেছে মানবাধিকার সংস্থাটি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, বন্দি দম্পতির প্রতি এই আচরণ আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। এছাড়া ইমরান খানের পরিবারের সদস্যদের, বিশেষ করে তাঁর বোনদের আটক করা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। পিটিআই-এর কর্মসূচির জেরে আটক হওয়া আলিমা খান এখনও লাহোরের জেলে বন্দি রয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অবিলম্বে ইমরান ও বুশরার সুচিকিৎসা, পরিবারের সঙ্গে যোগাযোগের অধিকার ফিরিয়ে দেওয়া এবং আলিমা খানের মুক্তির দাবি জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *