সকালে নিয়মিত চা-বিস্কুট খাওয়ার অভ্যাস শরীরের জন্য কতটা ক্ষতিকর?

সকালে নিয়মিত চা ও বিস্কুট খাওয়ার অভ্যাস শরীরের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিস্কুটে থাকা ময়দা ও চিনির গ্লাইসেমিক ইনডেক্স বেশি হওয়ায় তা রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। এর ফলে শরীর অতিরিক্ত ইনসুলিন তৈরি করতে বাধ্য হয়, যা দীর্ঘমেয়াদে ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়ায়। এই অভ্যাসের ফলে প্রি-ডায়াবেটিস পরিস্থিতি জটিল হতে পারে এবং পেটের চর্বি জমার প্রবণতা বৃদ্ধি পায়।
বিস্কুটে ফাইবারের পরিমাণ অত্যন্ত কম থাকায় সকালের দিকেই শরীরে শক্তির অভাব দেখা দেয়, যার ফলে ক্লান্তি ও বিরক্তি অনুভূত হয়। এছাড়া এই খাবারে প্রয়োজনীয় প্রোটিনের অভাব থাকায় পেশির ক্ষয় হতে পারে এবং বারবার খিদে পাওয়ার প্রবণতা তৈরি হয়। চায়ের ট্যানিন শরীরে আয়রন শোষণে বাধা দেয়, যা অ্যানিমিয়ার ঝুঁকি বাড়ায়। পাশাপাশি ক্যালসিয়াম ও ভিটামিনের অভাবে হাড় দুর্বল হয়ে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
অতিরিক্ত ক্যালরি গ্রহণের ফলে ওজন বৃদ্ধি, কোলেস্টেরল সমস্যা এবং বুকজ্বালার মতো শারীরিক জটিলতা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা প্যাকেটের বিস্কুট এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। এর পরিবর্তে প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ভেজানো আমন্ড, রোস্টেড মাখানা, সেদ্ধ ডিম, শসা, গাজর বা ফল খাওয়ার অভ্যাস করা যেতে পারে। চিনি ছাড়া আদা বা এলাচ দেওয়া চা পান করা স্বাস্থ্যের জন্য তুলনামূলকভাবে ভালো বিকল্প হতে পারে।
