তিপ্রা মথার সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটিতে বড়সড় রদবদল

তিপ্রা মথার সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটিতে বড়সড় রদবদল

তিপ্রা মথা পার্টি তাদের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটিতে বড়সড় রদবদল করেছে। দলের সভাপতি বি. কে. রাংখলের স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। এই পুনর্গঠনের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কমিটিতে বি. কে. রাংখল সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া বিধায়ক রঞ্জিত দেববর্মা, জগদীশ দেববর্মা এবং পূর্ণ চন্দ্র জমাতিয়াকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

সাধারণ সম্পাদকের দায়িত্ব তিনটি পৃথক বিভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে রাজনৈতিক বিষয়ক বিভাগে বৃষকেতু দেববর্মা, প্রশাসনিক বিভাগে রুনেইল দেববর্মা এবং যোগাযোগ বিভাগে পল ড্যাংসু দায়িত্ব পেয়েছেন। আর্থিক ব্যবস্থাপনার দায়িত্বে কোষাধ্যক্ষ হিসেবে সুনীল কলই এবং যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে ধীরাজ দেববর্মাকে রাখা হয়েছে। এছাড়া মুখপাত্র কমিটির চেয়ারম্যান হয়েছেন রাজেশ্বর দেববর্মা এবং শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রতীশ ত্রিপুরা। কমিটির অন্যান্য সদস্য হিসেবে সি. কে. জমাতিয়া, রবীন্দ্র দেববর্মা, বিশ্বজিৎ কলাই, কেনারাম রিয়াং, মণিহার দেববর্মা, নন্দিতা দেববর্মা রিয়াং, ডলি রিয়াং এবং জয় চুয়াং হালামকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির পাশাপাশি দলের বিভিন্ন শাখা সংগঠনের দায়িত্বও নতুন করে বণ্টন করা হয়েছে। ইয়ুথ তিপ্রা ফেডারেশনের ইন-চার্জ হয়েছেন উৎপল দেববর্মা, তিপ্রা উইমেন ফেডারেশনের দায়িত্বে সিন্ধু কন্যা জমাতিয়া, তিপ্রা ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশনের দায়িত্বে ড. সুনীল কলই এবং তিপ্রা সিটিজেন্স ফেডারেশনের দায়িত্ব পেয়েছেন বুধা দেববর্মা। বিধায়ক রঞ্জিত দেববর্মা নবনিযুক্ত সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে দলের সাংগঠনিক ঐক্য ও শক্তি বৃদ্ধির লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। এই নতুন নিয়োগগুলি অবিলম্বে কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *