অপরাজিত থেকে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে ভারত

অপরাজিত থেকে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে ভারত

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিল ভারতের তরুণ ফুটবলাররা। গ্রুপ ‘ই’-র শেষ ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করেও অপরাজিত থেকে গ্রুপের শীর্ষে নিজেদের জায়গা নিশ্চিত করেছে মেহরাজউদ্দিন ওয়াড়ুর শিষ্যরা। চার ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে মূল পর্বের টিকিট নিশ্চিত করল ব্লু কোল্টসরা। ২০২৭ সালে উজবেকিস্তানে এই টুর্নামেন্টের মূল পর্ব অনুষ্ঠিত হবে।

মালয়েশিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে ভারতীয় রক্ষণভাগ যথেষ্ট দৃঢ়তা দেখিয়েছে। প্রতিপক্ষ বারবার আক্রমণ শানালেও গোল হজম করতে হয়নি ভারতকে। এর আগে সিঙ্গাপুরকে ৪-২, গুয়ামকে ১২-০ এবং প্যালেস্তাইনকে ৪-১ গোলে হারিয়েছিল ভারত। যোগ্যতা অর্জন পর্বে মোট ২০টি গোল করে নতুন নজির গড়েছে ভারতীয় দল। অধিনায়ক দাল্লালমুয়োন গাংতে একাই সাতটি গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া ভারতীয় ফুটবলের জন্য একটি বড় সাফল্য। এই প্রতিযোগিতাটি অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পথ প্রশস্ত করে। অতীতে ২০০২ ও ২০১৮ সালে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোই ছিল ভারতের সেরা সাফল্য। গতবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর, এবার মূল পর্বে ভালো ফল করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে গাংতে ও তার সতীর্থরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *