স্টারলিংককে টেক্কা দিতে ১৬০০ স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা আনছে রিলায়েন্স

স্টারলিংককে টেক্কা দিতে ১৬০০ স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা আনছে রিলায়েন্স

ইলন মাস্কের স্টারলিংককে টক্কর দিতে এবার স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা চালুর পরিকল্পনা করছে রিলায়েন্স। এই প্রকল্পের আওতায় ১৬০০টি স্যাটেলাইটের মাধ্যমে একটি ‘লো অর্থ অরবিট স্যাটেলাইট নেটওয়ার্ক’ তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মূলত যেসব দুর্গম এলাকায় প্রচলিত টেলিকম পরিকাঠামো তৈরি করা কঠিন, সেখানে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ২০৩৫ সালের মধ্যে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সংস্থার।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই প্রকল্পের জন্য দেশীয় উৎপাদনের পাশাপাশি বিদেশ থেকেও স্যাটেলাইট সংগ্রহের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে আমেরিকা থেকে ৪০০টি স্যাটেলাইট সংগ্রহের জন্য দুটি সংস্থার সঙ্গে আলোচনা শুরু করেছে রিলায়েন্স। ২০২৮ সালের শুরুতে প্রথম পর্যায়ের পরিষেবা চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরপর ধাপে ধাপে নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে। তবে স্যাটেলাইট উৎক্ষেপণ এবং উপযুক্ত অরবিট্যাল স্লট পাওয়ার মতো প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলোকেও গুরুত্বের সঙ্গে দেখছে সংস্থাটি।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক স্যাটেলাইট নেটওয়ার্কের ওপর অতিরিক্ত নির্ভরতা ভূ-রাজনৈতিক উত্তেজনার সময় নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগ তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক ভারতের যোগাযোগ ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং জরুরি পরিস্থিতিতে পরিষেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা নিতে পারে। স্টারলিংক আন্তর্জাতিক বাজারে পরিষেবা সম্প্রসারণে জোর দিলেও, রিলায়েন্সের লক্ষ্য মূলত ভারতের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ও জরুরি প্রয়োজন মেটানো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *