বাড়িতেই তৈরি করুন সুস্বাদু শুঁটকি মাছের বড়া

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু শুঁটকি মাছের বড়া

বাঙালির হেঁশেলে শুঁটকি মাছের কদর চিরকালই রয়েছে। সামান্য কিছু উপকরণ ব্যবহার করে বাড়িতেই খুব সহজে তৈরি করা যায় মুচমুচে শুঁটকি মাছের বড়া। এই পদটি গরম ভাতের সঙ্গে যেমন দারুণ লাগে, তেমনই বিকেলের জলখাবারে চায়ের সঙ্গেও পরিবেশন করা যায়।

প্রথমে ১০০ গ্রাম শুঁটকি মাছ ভালো করে পরিষ্কার করে গরম জলে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ৮-১০ মিনিট সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। মাছ ঠান্ডা হলে কাঁটা বেছে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার একটি পাত্রে মাখা মাছের সঙ্গে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচালঙ্কা, ধনেপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সামান্য লেবুর রস মিশিয়ে নিন। সবশেষে বেসন ও চালের গুঁড়ো দিয়ে মিশ্রণটি তৈরি করে ১০ মিনিট ঢেকে রাখুন।

কড়াইতে সর্ষের তেল গরম করে হাতের তালুতে সামান্য তেল মাখিয়ে মিশ্রণ থেকে ছোট ছোট বড়া গড়ে নিন। মাঝারি আঁচে প্রতিটি বড়া উল্টেপাল্টে সোনালি বাদামি ও মুচমুচে করে ভেজে তুলে নিন। গরম গরম এই বড়া পরিবেশনের সময় সঙ্গে রাখতে পারেন কাঁচা পেঁয়াজ, কাঁচালঙ্কা ও লেবুর টুকরো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *