দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস ডেকে আনতে পারে মারাত্মক শারীরিক সমস্যা

দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস ডেকে আনতে পারে মারাত্মক শারীরিক সমস্যা

দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস কেবল বাহ্যিক সৌন্দর্য নষ্ট করে না, বরং এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সারাদিন আমাদের হাত বিভিন্ন বস্তু যেমন দরজার হাতল, মোবাইল স্ক্রিন বা টাকা-পয়সার সংস্পর্শে আসে। এর ফলে হাতের নখের কোণে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাস জমা হয়। হাত ধোয়ার পরেও নখের গভীরে এই জীবাণুগুলো থেকে যেতে পারে, যা দাঁত দিয়ে নখ কাটার সময় সরাসরি মুখের মাধ্যমে শরীরে প্রবেশ করে।

চিকিৎসকদের মতে, এই অভ্যাসের ফলে ই. কোলাই এবং সালমোনেলার মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া পরিপাকতন্ত্রে পৌঁছে বড় ধরনের সংক্রমণের সৃষ্টি করতে পারে। এর ফলে ঘন ঘন পেটে ব্যথা, ডায়রিয়া, ফুড পয়জনিং এবং বমির মতো সমস্যা দেখা দেয়। এছাড়া নখ কাটার সময় দাঁতের এনামেলের ক্ষতি হয় এবং মাড়িতে ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন বা ঘা হওয়ার সম্ভাবনা থাকে।

দীর্ঘদিন ধরে এই অভ্যাস বজায় থাকলে নখের চারপাশের ত্বকে প্যারোনিচিয়া নামক চর্মরোগ হতে পারে, যার ফলে তীব্র প্রদাহ ও পুঁজ জমার মতো সমস্যা দেখা দেয়। ছোটবেলা থেকেই অনেকের মধ্যে এই বদঅভ্যাস গড়ে ওঠে। তবে সচেতনতা ও মানসিক দৃঢ়তার মাধ্যমে এই অভ্যাস ত্যাগ করা সম্ভব। সুস্থ থাকতে এবং নীরব এই ঘাতকের হাত থেকে বাঁচতে আজই এই ক্ষতিকর অভ্যাস বর্জন করা জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *