মুর্শিদাবাদে সংবাদমাধ্যমের স্টিকার লাগানো গাড়িতে গাঁজা পাচার, ধৃত ২

মুর্শিদাবাদে সংবাদমাধ্যমের স্টিকার লাগানো গাড়িতে গাঁজা পাচার, ধৃত ২

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সংবাদমাধ্যমের স্টিকার লাগানো একটি বিলাসবহুল গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ১২ নম্বর জাতীয় সড়কের জয়কৃষ্ণপুর জল ট্যাঙ্কি মোড়ে নাকা তল্লাশি চালিয়ে ওই এক্সইউভি গাড়িটিকে আটক করা হয়।

গাড়িটি থেকে প্রায় ৬১ কেজি ৬০০ গ্রাম উন্নত মানের গাঁজা উদ্ধার হয়েছে, যার আন্তর্জাতিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। এই ঘটনায় রাশিদুল শেখ ও নূর হোসেন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাশিদুলের বাড়ি মালদহের গাজল এবং নূর হোসেনের বাড়ি উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানা এলাকায়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পুলিশের নজর এড়াতে তারা ইচ্ছাকৃতভাবে গাড়ির উইন্ড স্ক্রিনে সংবাদমাধ্যমের স্টিকার লাগিয়েছিল। তবে তাদের কাছ থেকে কোনো বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, পাচারকারীরা এখন ওড়িশা থেকে নতুন রুটে মাদক আনছে। ধৃতরা এর আগেও ওড়িশা থেকে মালদহে গাঁজা পাচার করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। সেই সময়ও একই কায়দা ব্যবহার করা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবার ধৃতদের আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছে।

সূত্র: এক ঝলক বাংলা

মূল সূত্র: মূল প্রতিবেদন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *