গোধরাকাণ্ড: অসুস্থ বন্দির সাজা স্থগিত করল সুপ্রিম কোর্ট

গোধরাকাণ্ডে সাজাপ্রাপ্ত এক বন্দির সাজা স্থগিত করল সুপ্রিম কোর্ট। ১৮ বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি ওই ব্যক্তি গুরুতর অসুস্থ। তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই শীর্ষ আদালত এই সিদ্ধান্ত নিয়েছে।

আদালতের বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে, আবেদনকারীর শারীরিক অসুস্থতার বিষয়টি তথ্যগতভাবে সঠিক এবং তা রাজ্যের তরফেও মেনে নেওয়া হয়েছে। গুজরাত সরকারের আইনজীবী স্বাতী ঘিলদিয়াল আদালতে জানান, মামলাটি অত্যন্ত গুরুতর হলেও আবেদনকারীর শারীরিক অসুস্থতার কারণে সাজা স্থগিত রাখার বিষয়ে রাজ্যের কোনো আপত্তি নেই। এই পরিস্থিতিতে চিকিৎসার প্রয়োজনে আদালত সাজা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গোধরায় সাবরমতী এক্সপ্রেসের কোচে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৯ জনের মৃত্যু হয়েছিল। ২০১১ সালে ফাস্ট ট্র্যাক কোর্ট ৩১ জনকে দোষী সাব্যস্ত করে। ২০১৭ সালে গুজরাত হাইকোর্ট ১১ জনের মৃত্যুদণ্ড রদ করে যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তন করে এবং বাকি ২০ জনের যাবজ্জীবন সাজা বহাল রাখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *