থ্যাঙ্কসগিভিং ডে: টার্কির নামকরণে ট্রাম্প প্রশাসনকে নিয়ে নেটদুনিয়ায় মশকরা

প্রতি বছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার আমেরিকায় থ্যাঙ্কসগিভিং ডে পালিত হয়। এই উৎসবের অন্যতম আকর্ষণ টার্কির পদ। চলতি বছর ২৬ নভেম্বর এই দিবসটি পালিত হবে।

এই উপলক্ষে হোয়াইট হাউসের ঐতিহ্যবাহী অনুষ্ঠানে যে দুটি টার্কি রাখা হবে, তাদের নামকরণের জন্য সাধারণ মানুষের কাছে পরামর্শ চেয়েছিল হোয়াইট হাউস। হোয়াইট হাউসের পক্ষ থেকে ‘কমান্ডার ও চিফ’, ‘ফ্রিডম ও ফেদার্স’ এবং ‘হানি ও হ্যাম’—এই তিনটি নাম প্রস্তাব করা হয়েছিল। রবিবার এই বিষয়ে ভোটগ্রহণ শেষ হয়।

তবে টার্কির নামকরণের এই প্রক্রিয়াকে কেন্দ্র করে সমাজমাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্যের বন্যা বয়ে যায়। নেটিজেনদের একাংশ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে অস্বস্তিতে ফেলতে বিভিন্ন বিতর্কিত ঘটনার সূত্র ধরে নানা নাম প্রস্তাব করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেফ্রি এপস্টিন ফাইল, মেলানিয়া ট্রাম্প, ন্যাটালি হার্প এবং জেনসেন হুয়াংয়ের মতো নামগুলো নিয়ে নানা মশকরা করা হয়। কেউ কেউ আবার ‘ল্যাম অ্যান্ড ডাক’ বা ‘জেফ্রি ও জেনসেন’-এর মতো নাম রাখার পরামর্শ দেন।

তবে সমস্ত জল্পনা ও মশকরার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত হোয়াইট হাউসের পক্ষ থেকে টার্কি দুটির নাম ‘ফ্রিডম ও ফেদার্স’ রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *